গাজায় সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

গাজায় স্থিতিশীলতা ফেরাতে যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে আলাদাভাবে কোনো মার্কিন সেনাকে গাজার অভ্যন্তরে পাঠানো হবে না।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই এই সেনা পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার দেশটির দুই জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, এই ২০০ সেনাই টাস্কফোর্সের মূল অংশ গঠন করবে। এতে মিসর, কাতার, তুরস্ক এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবেন।

মিসরের পর্যটন নগরী শারম আল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির পাশাপাশি বন্দি বিনিময় করবে উভয় পক্ষ।

যুদ্ধবিরতির খবর প্রকাশের পর আনন্দে ফেটে পড়েন গাজার মানুষ। ইসরায়েলেও উদ্‌যাপন শুরু হয়, কারণ হামাসের হাতে বন্দি থাকা ব্যক্তিদের মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিরবচ্ছিন্ন আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সময়ে মাত্র দুই দফায় অল্প সময়ের জন্য যুদ্ধবিরতি হয়েছিল। বাকি সময় জুড়ে ধারাবাহিক হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।