গাজায় ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার আশঙ্কা প্রকাশ করেছেন, জরুরি সহায়তা না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশু প্রাণ হারাতে পারে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির নিউজ টুডে প্রোগ্রামে তিনি বলেন, ‘আমি যতটা পারি এই ১৪ হাজার শিশুকে রক্ষা করতে চাই।’

ইসরায়েল অবশেষে ১১ সপ্তাহের কড়া অবরোধ আংশিকভাবে তুলে নিলেও এখন পর্যন্ত মাত্র পাঁচটি ত্রাণবাহী লরি গাজায় প্রবেশ করতে পেরেছে। টম ফ্লেচার আশা প্রকাশ করেছেন, অন্তত ১০০ লরি আজকের মধ্যেই গাজায় প্রবেশ করতে পারবে।

তিনি বলেন, ‘আমাদের গাজা উপত্যকায় মানবিক সহায়তার বন্যা বইয়ে দেওয়া দরকার। এখনই সময় জাতিসংঘের জন্য সত্যিকারের পরীক্ষার।’

গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং ত্রাণ প্রবাহ নিশ্চিত করতে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। তারা গাজায় সহিংসতা বন্ধ করে মানবিক সহায়তার পথ খুলে দিতে আহ্বান জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা মন্তব্যে বলেন,‘যুদ্ধ আজই শেষ হতে পারে, যদি হামাস সব জিম্মিকে মুক্ত করে এবং অস্ত্র সমর্পণ করে।’

ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখনো ৫৮ জন জিম্মি হামাসের হাতে রয়েছে, যাদের মধ্যে ২৩ জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।