গাজীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, রংপুর মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। তারা দেউলিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো ও স্থানীয় একটি মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়তো।

এ তথ্য  নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে গাজীপুর মহানগীর কোনাবাড়ি এলাকায় পুকুরে গোসল করতে নামে ওই দুই কিশোর। গোসলের একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়৷ বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ও পুলিশ গিয়ে বেলা ১১টার পর তাদের দুজনের মরদেহ উদ্ধার করে৷

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।