রবিবার, ১৬ই আগস্ট ২০২৬, ১শে ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ই আগস্ট ২০২৬, ১লা ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭ বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের উদ্বেগ গ্রামের পর এবার ঢাকা শহরেও নেমে এলো লোডশেডিং এর অন্ধকার হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গুলশানে গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হামে ৮৪৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও তিনজনের কেরানীগঞ্জ কি মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে ? মাত্র ১২ দিনে ৭টি মরদেহ উদ্ধার কক্সবাজারে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৭

দেশ

গাজীপুরে গ্যাস সংকটে ৪০০ কারখানায় উৎপাদন ব্যাহত

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১৬ই আগস্ট ২০২৬, ৩:৪৫ পিএম

গাজীপুরে গ্যাস সংকটে ৪০০ কারখানায় উৎপাদন ব্যাহত

শিল্পঘন এলাকা গাজীপুরে তীব্র গ্যাসসংকটে তৈরি পোশাক, বস্ত্র ও অন্যান্য শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপ কম থাকায় জেলার প্রায় ১৫ শতাংশ কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এতে সংশ্লিষ্ট কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা গড়ে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছে শিল্প পুলিশের একটি সূত্র।

রোববার (১৬ আগস্ট) দুপুরে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানান। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে ৩ হাজারের বেশি কারখানা রয়েছে। এর মধ্যে প্রায় ৪০০ থেকে সাড়ে ৪০০ কারখানায় গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

তবে শিল্পাঞ্চলের শ্রমিক ও কারখানা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরিস্থিতির আরও গুরুতর চিত্র পাওয়া গেছে। গ্যাসের চাপ না থাকায় কোনো কোনো কারখানায় শ্রমিকদের কাজ বন্ধ রেখে অপেক্ষা করতে হচ্ছে। কোথাও আবার আংশিকভাবে উৎপাদন চালু রাখা হলেও বারবার গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন পরিকল্পনা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন এমন পরিস্থিতি চললে শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

গাজীপুরের কোনাবাড়ির ফুয়াদ স্পিনিং মিলস লিমিটেড এরই মধ্যে গ্যাসসংকটের কারণে বড় ধরনের আর্থিক চাপে পড়েছে। চলতি মাসের ১ তারিখ থেকে কারখানাটি বন্ধ রয়েছে। এতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

কারখানাটির উপমহাব্যবস্থাপক আজিজুল হক জানান, কয়েক মাস ধরে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছিল না। পরিস্থিতি সামাল দিতে শ্রমিকদের কয়েক মাস কাজ না থাকলেও বেতন-ভাতা দেওয়া হয়েছে। কিন্তু উৎপাদন না থাকায় প্রতিষ্ঠানের লোকসান ক্রমেই বাড়তে থাকে। শেষ পর্যন্ত আর্থিক ক্ষতি আরও বাড়ার আশঙ্কায় ১ আগস্ট কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। গ্যাস পরিস্থিতির উন্নতি হলে কারখানা পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

কালিয়াকৈরের সাদমা ফ্যাশন লিমিটেডেও গ্যাসসংকটের প্রভাব পড়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা বলেন, বিশেষ করে ডাইং বিভাগে সমস্যাটি বেশি হচ্ছে। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় যন্ত্রপাতি চালানো যাচ্ছে না। ফলে শ্রমিকদের অনেক সময় কাজ বন্ধ রেখে বসে থাকতে হচ্ছে। কখনো গ্যাসের চাপ কিছুটা বাড়লে উৎপাদন শুরু করা গেলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না।

প্যারামাউন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের এজিএম রবিউল ইসলামও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, গ্যাসসংকটের কারণে উৎপাদন কমে গেছে এবং কারখানার নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এদিকে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় ডিভাইন টেক্সটাইল মিলস লিমিটেড গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে বলে জানা গেছে। তবে কারখানাটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, গ্যাসসংকটের কারণে কোনো কারখানা বন্ধ হয়েছে—এমন পূর্ণাঙ্গ সরকারি তথ্য এখনো পুলিশের কাছে নেই। তবে রিপন গার্মেন্টসের পক্ষ থেকে একটি নোটিশ পাওয়া গেছে, যেখানে গ্যাসের চাপ কম থাকায় সাময়িকভাবে কারখানা বন্ধ রেখে শ্রমিকদের ছুটিতে পাঠানোর কথা জানানো হয়েছে। শ্রমিকদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

তিনি আরও জানান, শিল্প পুলিশের দলগুলো বিভিন্ন কারখানা পরিদর্শন করছে এবং কোথায় কী ধরনের সমস্যা হচ্ছে, তা যাচাই করা হচ্ছে। কোনো কারখানা আনুষ্ঠানিকভাবে কারণ উল্লেখ করে নোটিশ না দিলে সেটিকে গ্যাসসংকটের কারণে বন্ধ হয়েছে বলে নিশ্চিতভাবে বলা কঠিন।

গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ হিসেবে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রীয়ভাবে সরবরাহ কম থাকার কথা জানিয়েছেন। গাজীপুরের চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় বিশেষ করে গ্যাস লাইনের শেষ প্রান্তে থাকা কারখানাগুলো বেশি সমস্যায় পড়ছে। গ্যাসের চাপ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানানো হয়েছে।

শিল্পাঞ্চলে গ্যাসের এই সংকট শুধু উৎপাদন কমিয়ে দিচ্ছে না, এর প্রভাব পড়ছে শ্রমিকদের কর্মঘণ্টা, কারখানার পরিচালন ব্যয় এবং ব্যবসায়িক সক্ষমতার ওপরও। উৎপাদন বন্ধ বা কমে গেলে কারখানাগুলোর কাঁচামাল, শ্রম ও বিদ্যুৎ ব্যবস্থাপনার খরচের সঙ্গে উৎপাদিত পণ্যের পরিমাণের সামঞ্জস্য নaষ্ট হয়। দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব সরবরাহব্যবস্থা ও রপ্তানিমুখী শিল্পের ওপরও পড়তে পারে।

এ অবস্থায় গাজীপুরের শিল্প মালিক ও শ্রমিকদের প্রধান প্রত্যাশা, দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক করা হবে এবং কারখানাগুলোকে নিরবচ্ছিন্ন উৎপাদনের সুযোগ দেওয়া হবে। কারণ, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে গাজীপুরের উৎপাদন কার্যক্রমে দীর্ঘস্থায়ী বিঘ্ন হলে এর প্রভাব শুধু সংশ্লিষ্ট কারখানায় সীমাবদ্ধ থাকবে না; কর্মসংস্থান ও সামগ্রিক শিল্প অর্থনীতিতেও তা প্রতিফলিত হতে পারে।

মন্তব্য