গাজীপুরে ট্রাভেল ব্যাগে মাথাবিহীন লাশ, পরিচয় মিলল যুবকের

গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া খণ্ডিত লাশটি অলি (৩৫) নামের এক যুবকের বলে জানা গেছে।  তিনি নরসিংদী জেলা সদর থানার করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় টঙ্গী স্টেশন রোড থেকে লাশটি উদ্ধার ক‌রা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিত্যক্ত অবস্থায় সড়কে একটি ট্রাভেল ব্যাগ পড়েছিল। খবর পেয়ে পুলিশ ব্যাগসহ খণ্ডিত লাশটি উদ্ধার করে। পরে আঙুলের ছাপ থেকে লাশের পরিচয় শনাক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।