খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ই অক্টোবর ২০২৫, ৮:৫৪ এএম
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে রাজু নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের উত্তরে নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছাড়ার পর তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে রাজু গুরুতর আহত হন। এতে তার দুই পায়ে মারাত্মক আঘাত লাগে এবং একটি পা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক সেবা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্না জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও পরিস্থিতি পরিদর্শন করে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য