আফগানিস্তানে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে জবিউল্লাহ মুজাহিদ যা জানালেন

আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে মুজাহিদ লিখেছেন, কাবুল শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে উদ্বেগের কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং এখন পর্যন্ত কোনো ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে, কাবুলের আবদুল হক স্কয়ারের কাছে একটি ল্যান্ড ক্রুজার গাড়িকে লক্ষ্য করেই বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর ওই এলাকার সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়, ফলে তীব্র যানজট দেখা দেয়।

ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদকদের বরাতে জানা যায়, তারা কাবুলে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী গাড়ি তল্লাশি শুরু করে। পাশাপাশি কাবুলের কয়েকটি এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সূত্র: ডন

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।