গাজীপুর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

গাজীপুর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে সকালের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাজু মিয়া (৩৫) ও জিয়ারুল ইসলাম (৪০)।

সালনা হাইওয়ে পুলিশের এসআই হাবিবুর রহমান জানান, মুরগি খামারির একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে সালনা এলাকায় পৌঁছালে আরেক যান চাপা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপের কনডাক্টর ও পোল্ট্রি ব্যবসায়ী নিহত হন।

কুষ্টিয়ায় বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়েরে মৃত্যু হয়েছে। আহত বাবাকে নেয়া হয়েছে হাসপাতালে।

জানা গেছে, ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন। হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।