গাড়ি আটকে নববধূকে ছিনতাই

মুন্সীগঞ্জে বিয়ে শেষে নববধূকে নিয়ে ফেরার পথে গাড়ি আটকে নববধূকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। প্রকাশ্যে নববধূ ছিনতাইয়ের মতো ঘটনার কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে জেলার সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তিরা জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা ফেরার সময় কয়েকজন মোটরসাইকেলে করে এসে গাড়ির গতিরোধ করেন। পরে নববধূকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মুহূর্তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

জানা গেছে, বর মুরাদ বেপারী টংগীবাড়ী উপজেলার পুরাশিবির এলাকার মৃত শফি বেপারীর ছেলে। কনে সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলা এলাকার মো. সুমনের মেয়ে। প্রায় ছয় মাস আগে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। নির্ধারিত দিন অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে নিয়ে আসতে যান বরযাত্রীরা।

এ বিষয়ে বর মুরাদ বলেন, বিয়ের দিন খাবার নিয়ে কনে ও বর পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে নববধূকে নিয়ে ফেরার পথে তার ভাই লোকজন নিয়ে গাড়ি আটকে তাকে জোর করে নামিয়ে নিয়ে যায়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।