গুয়াতেমালায় ভয়াবহ বাস দুর্ঘটনায় ৫১ জন নিহত

খবরওয়ালা অনলাইন  ডেস্ক: উত্তর আমেরিকার দেশ গুয়াতেমালায় বাস দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে গুয়াতেমালা সিটিতে একটি বাস হাইওয়ে ব্রিজ থেকে দূষিত খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

তবে দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, অনেকে এখনও দুর্ঘটনাকবলিত বাসে আটকে আছেন। বাসটি সান আগস্টিন আকাসাগুয়াস্টলান শহর থেকে রাজধানীতে যাওয়ার পথে ব্যস্ততম রুটে পুয়েন্তে বেলিস থেকে প্রায় ২০ মিটার দূরে খাদে পড়ে যায়। পুয়েন্তে বেলিস একটি হাইওয়ে ব্রিজ। এটি মহাসড়ক ও খালের সংযোগ ঘটায়।

ফায়ার সার্ভিসের মুখপাত্র কার্লোস হার্নান্দেজ বলেছেন, প্রাদেশিক মর্গে ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারীর মৃতদেহ পাঠানো হয়েছে। সেখানে তাদের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

সোশ্যাল মিডিয়ায় ফায়ার সার্ভিসের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, দুমড়েমুচড়ে যাওয়া বাসটি আংশিকভাবে বর্জ্য পানিতে ডুবে গেছে। পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে নিহতদের মৃতদেহ।

এদিকে গুয়াতেমালার রাষ্ট্রপতি বার্নার্ডো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং দেশটির সেনাবাহিনী ও দুর্যোগ সংস্থাকে উদ্ধারকাজে সহায়তা করার জন্য মোতায়েন করেছেন।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।