গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পাঁচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর একে একে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে দোকানপাট বন্ধ করে নিরাপদে সরে যান তারা।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।