খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর সময় ২২ ঘণ্টা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলা প্রশাসন এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, গোপালগঞ্জে আজ (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল (১৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। তবে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
বুধবার (১৬ জুলাই) এনসিপি সমাবেশ শেষে ফেরার পথে নেতাদের গাড়িবহরে হামলা হয় এবং গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে এবং পরবর্তীতে রাত ৮টা থেকে ৬টা পর্যন্ত কারফিউ আরোপ করা হয়। এখন সেই সময়সীমা আরও ২২ ঘণ্টা বাড়ানো হলো।
খবরওয়ালা/আরডি