গোপালগঞ্জে বিএন‌পি নেতার বাসা থেকে কার্তুজসহ পাইপগান উদ্ধার

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. কে এম বাবরের বাসা থেকে একটি দেশীয় পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে যৌথ বাহিনী। তবে অভিযানের সময় বাসায় ছিলেন না বিএনপি নেতা ডা. বাবর।

শুক্রবার (২২ আগস্ট) ভোর ৩টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়ায় বাবরের বাসায় অভিযান চালানো হয়। এসময় বাথরুমের ফ্লাশ ট্যাংকের ভেতর থেকে একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী জানায়, কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর টহলদল ছাড়াও গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সদর থানায় জমা দেয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ‘গত রাতে বিএনপি নেতা কে এম বাবরের বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি পাইপগান ও একটি পরিত্যক্ত কার্তুজ উদ্ধার করে থানায় জমা দিয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।