গোপালগঞ্জ থমথমে, কারফিউ বলবৎ থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত

গোপালগঞ্জের এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় বুধবার রাত ৮ থেকে প্রশাসনের ডাকা কারফিউ আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। সংঘর্ষের পর শহরে থমথমে ভাব বিরাজ করছে।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

কারফিউ থাকলেও দিনমজুর খেটে খাওয়া মানুষ রাস্তায় বেরিয়েছে। তবে এই ঘটনায় মামলা, অভিযান বা গ্রেপ্তার হয়েছে কিনা তা পুলিশ নিশ্চিত করেনি। কারফিউ চলাচলে গোপালগঞ্জ শহরে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ছিল।

জেলা প্রশাসন থেকে মাইকিং করে জনগণকে বাইরে না আসার আহ্বান জানানো হয়। রাত থেকে জেলা সদরে লোকজনের চলাচল কমে গেছে। সকালে দুই-একজন করে বের হয়েছে। এছাড়া ২/১টি রিকশা চলতে দেখা গেছে। 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।