গ্রামীণ ব্যাংকের পদ ছাড়েন না, রাষ্ট্রীয় পদ ছাড়বেন কীভাবে? : নিলুফা

বিএনপি নেত্রী নিলুফা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেছেন, “গ্রামীণ ব্যাংকের পদই তিনি ছাড়তে চান না, রাষ্ট্রের পদ কীভাবে ছাড়বেন?” সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসে তিনি এমন মন্তব্য করেন।

নিলুফা বলেন, “তার এই কথাগুলো বলা, এই নাটক করা—আপনি দেখেন, নাহিদকে দিয়ে পদত্যাগের নাটক করাল।”

তিনি আরও বলেন, “এনসিপি নাকি কিংস পার্টি না। তাহলে বিএনপি দেখা করতে চায়, দেখা করতে পারে না। বিএনপির মতো একটা দল, যার জন্য তিন দিন সরকার গঠন হলো না, সেই দলের সঙ্গে দেখা করার সময় নাই তাঁর (ড. ইউনূস)। অথচ সে পদত্যাগ করবে কি করবে না, সেটা বাচ্চাদের ডেকে বলতেছে। তাদের মুখ দিয়ে আমাদের শুনতে হচ্ছে। তাকে পদত্যাগ করতে তো কেউ না করেনি; তাহলে পদত্যাগ করলেন না কেন তিনি?”

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।