গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড জিতলেন হানিয়া আমির

পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম সম্মানজনক পুরস্কার গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড জিতেছেন সদ্য বাংলাদেশ ভ্রমণ করা জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। হাম অ্যাওয়ার্ডসের মঞ্চে নীল ঝলমলে পোশাকে উপস্থিত হন এ তারকা।

উজ্জ্বল মুখে মিষ্টি হাসি নিয়ে মঞ্চে উঠে পুরস্কার হাতে হাতে গ্রহণের পর হানিয়া দেন আবেগঘন বক্তব্য, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঞ্চে উঠে হানিয়া আমির তার চিরাচরিত স্বভাবসুলভ হাসি দিয়ে সালাম জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানান। এরপর তিনি তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,

‘আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা, যারা পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ, তারাও আমার পরিবারের মতো।’

হানিয়া আরও যোগ করেন,

‘অনলাইন বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান তার জন্য কৃতজ্ঞতা। এই পুরস্কার পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের। আন্তর্জাতিক অঙ্গনে কাজের মাধ্যমে যারা বিশেষ খ্যাতি অর্জন করেন তাদের দেয়া হয় এই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড।’

বর্তমানে হানিয়া আমির তার অভিনয় দক্ষতার কারণে পাকিস্তানি নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে শুধু দেশে নয়, আন্তর্জাতিক মঞ্চেও পরিচিত। গ্লোবাল সেনসেশনে পরিণত হওয়া এ তারকার পুরস্কার অর্জনে উচ্ছ্বসিত হয়ে রয়েছেন ভক্তরা।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।