খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অন্তরা আক্তার (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
অন্তরা ওই গ্রামের গেদু মিয়ার মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, অন্তরা কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে ঘুম ভেঙে গেলে অন্তরার বাবা দেখতে পান তার মেয়ের দেহ বসতঘরের ধরনার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. বাবুল মিয়া বলেন, ‘মরদেহটি উদ্ধারের পর পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবরওয়ালা/শরিফ