ঘুমন্ত স্ত্রীর শরীরে অ্যাসিড ঢেলে হত্যা করলেন স্বামী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকায় স্ত্রীকে দাহ্য পদার্থ ছিটিয়ে হত্যার অভিযোগে মো. তোহা (২৫) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

অভিযোগ অনুসারে, তোহা ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী জেসমিন আক্তার (২২)-এর শরীরে অ্যাসিড ঢেলে দেন। ঘটনায় গুরুতরভাবে আহত জেসমিন তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তোহাকে কক্সবাজার জেলা সদর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, তোহার স্ত্রী জেসমিন আক্তারকে ৯ সেপ্টেম্বর গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি গতকাল সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। এর পর আজ ভোরে পুলিশ অভিযান চালিয়ে তোহারকে গ্রেপ্তার করেছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, তোহা নাইক্ষ্যংছড়ির ২ নম্বর বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকার একটি কোম্পানির রাবার বাগানে কাজ করেন। কোম্পানির স্টাফ কোয়ার্টারে স্ত্রী জেসমিন আক্তারকে নিয়ে থাকতেন। সেখানে স্ত্রীর শরীরে অ্যাসিডজাতীয় পদার্থ ঢেলে হত্যার চেষ্টা করেন। দগ্ধ জেসমিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, নিহত নারীর বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেছেন। আসামি মো. তোহাকে কক্সবাজার জেলা সদর থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।