চকরিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, বড় ভাই আহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে ঘরে ঢুকে ছুরিকাঘাতে আব্দুর রশিদ (১৮) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর বড় ভাই তাজুম উদ্দিন ওরফে বাদশাও গুরুতর আহত হন। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যা ছয়টার দিকে ইউনিয়নের পশ্চিম ছনুয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রশিদ ওই এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে। আহত তাজুম উদ্দিন বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, স্থানীয় মোহাম্মদ সায়েম ওরফে জুনাইদ (২২) ছুরি হাতে এসে রশিদের ঘরের দরজায় কড়া নাড়েন। দরজা খুলতেই তিনি বড় ভাই তাজুমকে ছুরিকাঘাত করেন। চিৎকার শুনে রশিদ ঘুম থেকে উঠে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আগের রাতে মদ খাওয়া নিয়ে রশিদের সঙ্গে সায়েমের বাগ্‌বিতণ্ডা হয় এবং হাতাহাতির ঘটনাও ঘটে। সেই বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সায়েমের বিরুদ্ধে আগে থেকেই ছিনতাইসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, “রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তাজুমের চিকিৎসা চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।