চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় পূরবী শীল (৩৫) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ ঘরে তিনি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

নিহত পূরবী শীল উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের প্রবাসী সামী বিরাজ শীলের স্ত্রী। তার স্বামী বিরাজ শীল বর্তমানে দুবাইপ্রবাসী। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইমুনা জান্নাত বলেন, হাসপাতালে আনার আগেই পূরবী শীল মারা যান।

নিহতের দেবর জানিয়েছেন, তার ভাই পাঠা বলির জন্য ১০ হাজার টাকা বিদেশ থেকে পাঠান। তার বৌদি তা তুলে আনে। দেবরের ভাষ্যমতে, পূরবী শীলের কাছ থেকে কেউ টাকা পেতেন, তাই সে চিন্তিত ছিলেন। বিকেলে এসে তিনি দেখতে পান, তার বৌদি আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, পূরবী শীল একজন শান্ত ও দায়িত্বশীল নারী ছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে পটিয়া থানার এসআই কামরুজ্জমান জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ পরিবারের সঙ্গে কথা বলে এবং স্থান পরিদর্শন করে তদন্ত চালাচ্ছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর আসল কারণ।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।