চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাকলিয়ার কল্পলোক আবাসিকের উত্তরে এই আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে সঠিকভাবে কতজন আহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আহতের প্রকৃত সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।