চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬৩ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) নগর পুলিশ মিডিয়া শাখার উপপরিদর্শক (এসআই) ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন- বন্দর থানায় মোঃ আলী হায়দার লিকন প্রকাশ কান্ত (৩০), আকবরশাহ থানায় মোঃ আবদুর রহমান (২৫), মোঃ মনির হোসেন (৩৬), মোঃ সুজন (২৮), মোঃ রুবেল (২৬), মোঃ বেলাল (৪২), চাঁন্দগাও থানায় মোঃ সোহাগ (২৮), মোঃ শাহেদুল ইসলাম আনন্দ (২২), মোঃ মইন উদ্দিন রাজু (২৯), মোঃ ফারুক (৪০), মোঃ এহসানুল কবির প্রঃ রিয়াদ (২২), মোঃ রাজীব (১৯), মোঃ আইয়ুব আলী (৫৭), মোঃ রফিক (৫৫), মোঃ জামাল (৫২), মোঃ সাইফুল ইসলাম (৩০), মোঃ সুজন মিয়া (৩০), মোঃ আব্বাস উদ্দিন (২৪), মোঃ আব্দুল মালেক (৫৬), ইপিজেড থানার আসামী ২০। মোঃ আবুল কাশেম (৬৫), পাঁচলাইশ মডেল থানায় মোঃ ইয়াসিন আরাফাত (৩৮), আব্দুল আল ফাইয়াজ (২৪), পাহাড়তলী থানা যুবলীগ সংঘঠক ,আকবরশাহ্ থানায় পারভেজ উদ্দিন সজল (২৯)।

এছাড়া ডবলমুরিং মডেল থানায় সাবেক জনসংয়োগ কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রনালায়, ঢাকা এবং বর্তমান পদবী-উপ আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম মোঃ শরীফ মাহমুদ অপু (৪৩), আব্দুল শুক্কুর (২২), বেলায়েত হোসেন (২০), মোঃ মিজান (২৯), মোঃ রাজিব (৩৫), বিজয় বিশ্বাস (২০), খায়রুল আমিন মিঠু প্রঃ জুনিয়র মিঠু (২৫), মোঃ বাদশাহ (২০), হালিশহর থানায় মো: লোকমান হোসেন প্র: লোকমান ড্রাইভার (৫০), মো: হোসেন (২২), মোঃ রাব্বি হোসেন হৃদয় (২৭), মো: আল আমিন (২০), মোঃ দিদারুল ইসলাম প্রঃ দিদার (২১), বাকলিয়া থানায় আব্দুল হামিদ (২৯), মোঃ জীবন (২৬), মোঃ রুহুল আমীন (৩০), আলাউদ্দিন (৫৮), আবদুল্লাহ আল হারুন (৬০), মোঃ শাকিব (২৫), ফরহাদ (২৮), কর্ণফুলী থানা জুলধা ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ সভাপতি মোঃ অছি মিয়া (৪০), খুলশী থানায় মোঃ ফয়সাল (২৪), মোঃ সামিউল (১৯), মোঃ বাবু মিয়া (৩৫), বায়েজিদ বোস্তামী থানায় আবু হানিফ প্রঃ বাদল (২৭), রফিকুল আলম লিটন (২৪), মোঃ রাশেদ (৪২), মোঃ ইউসুফ (২৬), ইয়াকুব (৩৫), মোঃ জসিম (৫০)।

সদরঘাট থানায় মোঃ সিয়াম (১৯), মোঃ রুবেল (২০), মোঃ রিয়াজ (২৯), কোতোয়ালি থানায় আব্দুর রহিম (৩৫), মেহেরাজ রহমান রাকিব (২৯), সাজ্জাদুর রহমান সজীব (২২), পতেঙ্গা থানায় মোঃ আরমান (২০) ও চকবাজার থানায় মোঃ ইউনুস (৩৭), মোঃ আলামিন (৩০), মাইন উদ্দিন (২৪)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা আছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।