চট্টগ্রাম ইপিজেডের আগুন পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১৯টি ইউনিট

চট্টগ্রামের চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা দুইটার দিকে দুটি কারখানার গুদামে আগুন লেগে এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট এবং নৌবাহিনীর চারটি ইউনিট কাজ করছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির সাত তলা গুদাম থেকে। অ্যাডামস তোয়ালে ও ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিকেল গাউন উৎপাদন করে।

সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন। চারপাশে ছড়িয়ে আছে ঘন কালো ধোঁয়া, যা ধীরে ধীরে পাঁচ ও ছয়তলায় ছড়িয়ে পড়ছে।

জিহং মেডিকেল কোম্পানির শ্রমিক মোছাম্মত শিপা জানান, আগুনের সূত্রপাতের জায়গায় সাধারণত নারীদের যাওয়া নিষিদ্ধ। তিনি পাঁচতলায় কাজ করতেন। দুপুরে খাওয়ার পর ‘আগুন, আগুন’ চিৎকার শুনে সবাইকে দৌড়ে নিচে নামতে দেখেছেন।

সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সুবাহান জানান, ভবনটিতে মোট ৭০০ শ্রমিক কাজ করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে, তাই কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে। মালিকপক্ষ জানিয়েছে, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।