চন্দনা নদী থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালীতে চন্দনা নদী থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, অটো ছিনতাই করতে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

বুধবার (১১ জুন) সকাল ৮টার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজ সংলগ্ন চন্দনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত আসলাম প্রামাণিক (৪৫) পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মৃত পিয়ার আলী প্রামাণিকের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজ সংলগ্ন চন্দনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

নিহতের ভাই শাজাহান প্রামাণিক জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে অটো নিয়ে বাড়ি থেকে বের হয় এলাম। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। সন্ধ্যা থেকে আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। বুধবার সকালে খবর পাই আমার ভাইয়ের মরদেহ কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজ সংলগ্ন চন্দনা নদীতে ভাসছে। খবর পেয়ে আমরা আসছি।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহেদুর রহমান জানান, বুধবার সকালে আমরা খবর পেয়ে চাঁদপুর ব্রিজ সংলগ্ন চন্দনা নদী থেকে অটোচালক আসলাম প্রামাণিক নামে একজনের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটো ছিনতাই করে তাকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

খবরওয়ালা/ এমএ জেড

খবরওয়ালা/ এমএ জেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।