চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক

খবরওয়ালা অনলাইন ডেস্ক: চলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করবে টেক জায়ান্ট অ্যাপল। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন এই মডেল এবং এতে এম৪ চিপ থাকতে পারে। এ ছাড়া ল্যাপটিতে অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল সোমবার (৩মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন কোম্পানিটির সিইও টিম কুক।

নতুন মডেলটি ম্যাকবুক এয়ার এম৩-এর উত্তরসূরি হবে। গত মার্চে বাজারে এসেছে ম্যাকবুক এয়ার এম৩।

এক্স প্ল্যাটফর্মে এক টিজার ভিডিও শেয়ার করেন অ্যাপলের সিইও টিক কুক। এই ভিডিও নতুন ম্যাকবুক এয়ারের উন্মোচনকে ইঙ্গিত দেয়। এতে এম৪ চিপসেট থাকবে বলে ধারণা করা যাচ্ছে। মডেলটি বর্তমানে ম্যাকবুক এয়ার এম৩ ডিজাইনই বজায় রেখে নতুন প্রসেসর দিয়ে আপডেট করা হতে পারে।

এটি ১৩ ও ১৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের বিকল্পে আসবে, যার কোড নেম হতে পারে জে৭১২ এবং জে৭১৫। ম্যাকবুক এয়ার এম৪-এ একই লিকুইড রেটিনা ডিসপ্লে থাকবে। তবে ম্যাকবুক প্রো (এম ৪,২০২৪)-এর মতো নতুন ন্যানো টেক্সটার প্রলেপ থাকারও সম্ভাবনাও আছে। এ ছাড়া বর্তমান ম্যাকবুক এয়ারের থান্ডারবোল্ট ৩ পোর্টগুলো আপডেট করে থান্ডারবোল্ট ৪ পোর্ট দেওয়া হতে পারে।

এ ছাড়া, নতুন ম্যাকবুক এয়ার এম৪-এ অ্যাপল ইন্টেলিজেন্সের সমর্থন থাকতে পারে। তবে এর জন্য এতে কমপক্ষে ৮ জিবি র‍্যাম থাকতে হবে। এটি অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম চালানোর জন্য একটি প্রাথমিক শর্ত।

২০২৪ সালের অক্টোবরে এই চিপ আপগ্রেডের খবর প্রথম জানা ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান। সম্প্রতি এই ডিভাইসের উন্মোচনের সময়ও প্রকাশ করেছেন তিনি। এই লঞ্চের পরে এম৪ চিপসেটযুক্ত ম্যাক স্টুডিওর উদ্বোধন হতে পারে, যার কোড নেম জে৫৭৫। এটি মার্চ থেকে জুনের মধ্যে আসতে পারে।

তবে, বর্তমানে ম্যাক প্রো মডেলের এম৪ চিপ সংস্করণ নিয়ে কোনো খবর পাওয়া যায়নি। তবে ম্যাকবুক এয়ার এম৫ উন্মোচনের পর অ্যাপল নতুন তথ্য প্রকাশ করতে পারে।

খবরওওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।