খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ তে যোগ দিতে চলতি সপ্তাহে দুবাই সফর করবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম বলেন, আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন।
মানব পাচারের বিষয়ে তিনি বলেন, একটি বাংলাদেশি এজেন্সি কাজের প্রলোভন দেখিয়ে কিছু মানুষকে রাশিয়ায় পাঠিয়েছিল এবং তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করেছিল। গত সপ্তাহে মানব পাচারের দায়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া, প্রবাসে থাকা বাংলাদেশিরা কোনো সমস্যায় পড়লে দূতাবাস তাদের দেশে ফেরাতে সাহায্য করবে।
রফিকুল আলম আরও জানান, কঙ্গো শান্তিরক্ষী মিশনে থাকা বাংলাদেশিরা সবাই নিরাপদে আছেন। বাংলাদেশের সামরিক বাহিনীর যুদ্ধ সরঞ্জামও নিরাপদ স্থানে রাখা হয়েছে।
খবরওয়ালা/টিএ