ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকার সায়েন্সল্যাবরেটরি মোড়ে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- মাহিম আহমেদ সনু (২১), আলামিন (২০), রিয়ন (১৮), ইরফান (১৮) ও নাজমুল (১৯)।

নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, আইডিয়াল ও সিটি কলেজ শিক্ষার্থীদের মারামারির কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আগে হয়তো কোনো শত্রুতা ছিল, এজন্য আজ এই ঘটনা ঘটেছে। আহত অবস্থায় এখন পর্যন্ত আইডিয়াল কলেজের পাঁচ শিক্ষার্থীকে ঢামেকে আনা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আইডিয়াল কলেজের ৫ শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে শিক্ষার্থী মাহিম আহমেদ সনুর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

এর আগে বিকেলে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিকেল থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।