চলন্ত ট্রেনের হুকে আটকে ছিলেন নারী, অতঃপর…

গাইবান্ধায় ট্রেনচালকের দ্রুত ও দক্ষতার কারণে চলন্ত ট্রেনের হুকের সঙ্গে আটকে থাকা এক নারীকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটেছে।

ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটির সহকারী চালক শরিফুল ইসলাম জানান, ট্রেনটি গাইবান্ধা স্টেশন ছাড়ার পর ওই নারী ট্রেনের সামনে লাফিয়ে পড়েন। ‘আমি সজোরে ধাক্কার শব্দ শুনতে পাই। প্রায় দুই থেকে তিন মিনিট চলার পরও দেখতে পাই, ওই নারী ইঞ্জিনের হুকের সঙ্গে আটকে আছেন,’ তিনি বলেন।

পরবর্তীতে ট্রেনচালক লিটন মিয়া ও সহকারী চালক শরিফুল ইসলাম সিদ্ধান্ত নেন ট্রেন থামানোর। ফাঁকা জায়গায় ট্রেন থামিয়ে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে নিরাপদে ট্রেন যাত্রা চালিয়ে নেওয়া হয়।

শরিফুল ইসলাম আরও জানান, সাধারণত ট্রেনে কেউ কাটা পড়লে হালকা ঝাঁকুনি এবং অন্যরকম শব্দ বা গন্ধ পাওয়া যায়। ‘মেয়েটি ট্রেনের সামনে লাফ দেওয়ার পর কিছুই না হলে আমরা সন্দেহ করি। সামনে তাকিয়ে দেখি, তিনি ঝুলন্ত অবস্থায় আছেন। কোনো দ্বিধা না করে ট্রেন থামিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করি,’ তিনি বলেন।

মেয়েটির নাম ও পরিচয় জানা যায়নি। তবে, সহকারী চালক জানান, তার বয়স আনুমানিক ৩০ বছরের মধ্যে হবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।