চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি ও কুপিয়ে হত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মিজানুর রহমান অভি (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। বুধবার (১৩ আগস্ট) ভোরে এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 নিহত অভি এখলাছপুর গ্রামের ফজলুল হকের ছেলে এবং পরিবারসহ নারায়ণগঞ্জে বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে অভি নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন। সম্প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নাহিদ গাজী পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য, যার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা বিচারাধীন।

বুধবার ভোরে স্থানীয় কামাল নামে এক ব্যক্তি একলাছপুর ঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক জখম ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে মাদকের মামলা ছিল। স্থানীয় একটি চক্রের সঙ্গে তার নানা বিষয়ে বিরোধ ছিল। তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।