চাঁদপুরে শিয়ালের কামড়ে আহত ১০

চাঁদপুরের হাজিগঞ্জে শিয়ালের কামড়ে অন্তত ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা মারাত্মক। তাদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ জুন) ভোরে উপজেলার বাকিলা ইউনিয়নের ফুল ছোঁয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ব্যাপারী বাড়ির মৃত গফুর ব্যাপারীর ছেলে বারেক ব্যাপারী (৬০), মহসিনের ছেলে রনি (২০), কালাম ব্যাপারীর ছেলে জসিম ব্যাপারী (৩০), মৃত শাহ আলমের ছেলে রেহান (২০), রাজ্জাক ব্যাপারীর ছেলে হাছান ব্যাপারী (১৫), পণ্ডিত বাড়ির মিজির ছেলে রুবেল (৪০), মৃত লতিফ ব্যাপারীর ছেলে আবু তাহের (৪০), আবু মিয়ার ছেলে লতিফ, রুহুল আমিনের ছেলে রুবেল প্রমুখ। 

স্থানীয়রা জানান, সকালে দুটি শিয়াল হঠাৎ করে গ্রামে ঢুকে  লোকজনকে এলোপাথাড়ি কামড়াতে থাকে। একজন একজন করে ১০ জনকে কামড়িয়ে আহত করে প্রাণীগুলো।

স্থানীয় বাসিন্দা কাউসার বলেন, ‘সকালে রাস্তায় নামতেই শিয়াল দুটি একত্রিত হয়ে তাণ্ডব চালাতে শুরু করে। তবে শিয়াল দুটিকে কেউ আটকাতে পারেনি। গ্রামে একটি মাটির ডিবির ভেতরে প্রায় ১৫ থেকে ২০টি শিয়ালের বসবাস রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই দুটি শিয়াল বেরিয়ে এসে এ আক্রমণ চালায়।’

ইউপি সদস্য আবু তাহের বলেন, ‘আহতদের মধ্যে বারেক বেপারীর নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

উপজেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘শিয়াল ধরে বনে ছেড়ে দেওয়া আমাদের কাজ। কিন্তু আমাদের কোনো জনবল না থাকাতে তা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা শিয়াল ধরে দিলে আমরা বনে অবমুক্ত করে দেবো।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।