চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত জানে আলম অপুর ভিডিও ভাইরাল

রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বুধবার (১৩ আগস্ট) রাতে ৩৫ মিনিটের ওই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে, ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় অপু ভিডিওটি রেকর্ড করেন।

ভিডিওতে অপু স্বীকার করেন, গুলশানের ঘটনায় টাকার ব্যাগ নিতে যাকে দেখা গেছে, তিনি নিজেই। তবে তার দাবি, এটি ছিল অফিসিয়াল অভিযান। তিনি বলেন, “সেদিন ভোর ৫টার দিকে ডিসি ও এসিকে অবগত করে পুলিশকে সঙ্গে নিয়ে আমরা শাম্মির বাসায় অভিযান চালাই। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়েছিল। কিন্তু এসব তথ্য মিডিয়ায় আসেনি।”

অপু অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিত অভিযান ও শাম্মি বাসায় থাকার তথ্য মিডিয়ায় গোপন রাখা হয়েছে। তার চ্যালেঞ্জ, “সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন। দেখা যাক কে কার সঙ্গে কথা বলেছে এবং কীভাবে শাম্মি বাসা থেকে বের হয়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়েছি। সেখানে কী কথা হয়েছিল, সেটিও প্রকাশ করা হোক। সত্য উদ্‌ঘাটন হোক, অপপ্রচার নয়।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।