সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে।
সৌদি সুপ্রিম কোর্টের ক্রিসেন্ট কমিটি স্থানীয় সময় আজ সন্ধ্যা ছয়টায় চাঁদ পর্যবেক্ষণ শেষে এ ঘোষণা দিয়েছে।
এর আগে, চলতি মাসের ১ মার্চ সৌদি আরবে শুরু হয়েছিল রমজান মাস। সে হিসেবে এ বছর ২৯টি রোজা পালন করেছে সৌদিতে অবস্থানরতরা।
এদিকে আরব ও মুসলিম বিশ্বে আজ (শনিবার) শাওয়াল মাসের চাঁদ দেখা ‘অসম্ভব’ হবে বলে জানিয়েছিল আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। বলা হয়েছিল, যেহেতু চাঁদ সূর্যের আগে অস্ত যাবে এবং সূর্যাস্তের পরে মিলন ঘটবে, তাই এদিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না।
খবরওয়ালা/টিএ



