চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ভোলাহাট ইউনিয়নের চামুশা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে বিজিবি জানিয়েছে, পুশইন হওয়া ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। তারা হলেন—যশোরের মনিরামপুরের মো. বিল্লাল হোসেন (৩২), টাঙ্গাইলের বিষ্ণু বর্মণ (৩৪), কুমিল্লার মো. রবিউল ইসলাম (৩০), খুলনার পিন্টু শেখ (৩০), রংপুরের মো. আনোয়ার হোসেন (৩৬), লালমনিরহাটের টিটু প্রামাণিক (৩০), কুষ্টিয়ার ভেড়ামারার মো. মেহেদী হাসান মুন্না (২৯), মো. সেলিম (২৯) ও মো. রুলাস (৩২), রাজশাহীর বাঘার মেহের আলী (৩২), পঞ্চগড়ের মো. রহমত (৪০), ময়মনসিংহের মো. তহিল উদ্দিন সিকদার (৪০) এবং ঠাকুরগাঁওয়ের মো. মোশারফ আলী (২১)।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ‘ভোর ৫টার দিকে চামুশা সীমান্ত দিয়ে পুশইন হবার খবর পেয়ে চাঁনশিকারী বিওপির টহলদল দ্রুত অভিযান চালায়। আন্তর্জাতিক সীমারেখা থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে এসে তারা আটক হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই বাংলাদেশি নাগরিক।’

এর আগে তিন মাস আগে একই উপজেলা দিয়ে ৭ জনকে পুশইন করেছিল বিএসএফ।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।