চাকরির প্রলোভন দেখিয়ে যুবককে বলাৎকার, ক্ষোভে শ্বাসরোধে হত্যা

চাকরি দেওয়ার প্রলোভনে মাইদ হোসেনকে বাসায় ডেকে এনে আল আমীন তাকে বলাৎকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাইদ আল আমীনকে শ্বাসরোধে হত্যা করে, পরে লাশ একটি কক্ষে রেখে পালিয়ে যান।

গাজীপুর মহানগরের বাসন থানার পূর্ব চান্দনা এলাকায় ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে জড়িত মাইদ হোসেনকে মঙ্গলবার (৮ এপ্রিল) গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৯ এপ্রিল) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দেয় অভিযুক্ত যুবক।

পিবিআইয়ের গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ বুধবার সন্ধ্যায় এ সব তথ্য নিশ্চিত করেন।

পিবিআই জানায়, শেরপুর সদরের পাকুরিয়া ফকিরপাড়া আশ্রাব আলীর ছেলে আল আমীন পাঁচ বছর ধরে গাজীপুরের চান্দনা পূর্বপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন এবং ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন। ময়মনসিংহের হালুয়াঘাট খলিশাকুড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাইদ হোসেনকে গত শনিবার নিজের ভাড়া বাসায় নিয়ে আসেন আল আমীন। মাইদ হোসেনও পূর্ব চান্দনা এলাকায় বসবাস করত।

পিবিআই আরও জানায়, রাতে তারা একই কক্ষে ঘুমান। শেষ রাতে মাইদকে বলাৎকার করেন আল আমীন। এতে ক্ষিপ্ত হয়ে গলায় গামছা পেঁচিয়ে আল আমীনকে হত্যার পর পাশের একটি কক্ষে লাশ রেখে পালিয়ে যান মাইদ। ঘর থেকে লাশের গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। গত সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় ওই দিনই নিহত আল আমীনের মা আকলিমা আক্তার বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আল আমীন হত্যাকাণ্ডে জড়িত মাইদকে মঙ্গলবার শ্রীপুরের শৈলাট গ্রাম থেকে গ্রেপ্তার করে পিবিআই।

পিবিআই এর গাজীপুর জেলা পুলিশ সুপার বলেন, মঙ্গলবার রাতে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।