চারদিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে চারদিনের বিরতির পর পুনরায় পাথর উত্তোলন শুরু হয়েছে।

গত ২৮ আগস্ট থেকে অ্যামোনিয়াম নাইট্রেটসহ প্রয়োজনীয় বিস্ফোরকের ঘাটতির কারণে খনির উৎপাদন স্থগিত ছিল। সোমবার সকালে প্রয়োজনীয় বিস্ফোরক খনিতে পৌঁছালে ভূগর্ভে কাজ শুরু হয় এবং দুপুরের শিফট থেকে পূর্ণোদ্যমে পাথর উত্তোলন চালু হয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির (এমজিএমসিএল) মহাব্যবস্থাপক (ইউজিও অ্যান্ড এম) ও ইঞ্জিনিয়ারিং টু কন্ট্রাক্ট প্রকৌশলী মো. অবায়দুল্লাহ জানান, ‘প্রতিদিন আগের মতোই তিন শিফটে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে।’

খনি থেকে পাথর উত্তোলনের কাজ করছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। চুক্তি অনুযায়ী, যন্ত্রপাতি ও বিস্ফোরকের সরবরাহের দায়িত্বে রয়েছে এমজিএমসিএল কর্তৃপক্ষ।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।