চার মাসের জন্য খুলছে সেন্টমার্টিন, দৈনিক কতজন যেতে পারবে জানালো মন্ত্রণালয়

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন‍্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন। সে সময়ে দৈনিক দুই হাজার পর্যটকের যাওয়ার অনুমতি মিলবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর্যটকদের রাতে থাকার অনুমতি দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, ফেব্রুয়ারির পর আবার বন্ধ থাকবে এই প্রবালদ্বীপ।

চার মাসের জন‍্য সেন্টমার্টিন খোলা প্রসঙ্গে সেখানকার স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা বলেন, পরিবেশকে ঝুঁকির মধ্যে রেখে ব‍্যবসায়ীদের স্বার্থ রক্ষার সুযোগ নেই।

পর্যটন দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে সেন্টমার্টিনসহ পুরে দেশের পর্যটনের বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান উপদেষ্টা।

কুষ্টিয়ায় সাত জনকে হত্যায় ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলকুষ্টিয়ায় সাত জনকে হত্যায় ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল যত দ্রুত চালু হবে ততই লাভবান হবে দেশ।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।