চার শ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

দ্বিতীয় দিনের শেষ সেশন দেখে মনে হচ্ছিলো, তৃতীয় দিনের শুরুতেই অলআউট হবে যাবে বাংলাদেশ। তবে তেমনটা হয়নি। মেহেদী হাসান মিরাজের ফিফটিতে এবং তাইজুল ও তানজিম সাকিবের গুরুত্বপূর্ণ ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে দল। 

চট্টগ্রামে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৪০৪ রান। ১৭৭ রানের লিড নিয়ে আছে টাইগাররা। ক্রিজে ৭৬ রানে মিরাজ এবং ২৯ রানে অপরাজিত আছেন তানজিম সাকিব।

আজ বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। িদনের শুরুতে তাইজুলকে নিয়ে প্রথমে ৬৩ রানের জুটি। এরপর তানজিমকে নিয়ে ৬২ রানে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। দুইবার বৃষ্টির কারণে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকলেও, প্রথম সেশনটা বাংলাদেশেরই। কারণ, এই সেশনে বাংলাদেশ তুলেছে ১১৩ রান। আর হারিয়েছে মাত্র ১ উইকেট।

এদিকে মধ্যাহ্ন বিরতির মাঝেই চট্টগ্রামে শুরু হয়েছে বৃষ্টি। এখন এই বৃষ্টি কতক্ষণ স্থায়ী হয়ে সেটাই দেখার বিষয়। 

এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ধস নামান তাইজুল ইসলাম। ৬০ রানে ৬ উইকেট নেন টাইগার এই স্পিনার। এছাড়াও নাঈম হাসান নিয়েছেন দুইটি উইকেট। টাইগার স্পিনারদের ঘূর্ণিতে ২২৭ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।