চালুর ৪ দিন না যেতেই ফের উৎপাদন বন্ধ যমুনা সার কারখানার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ফের উৎপাদন বন্ধ করেছে কারখানা কর্তৃপক্ষ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার এমডি আ.স.ম মোসলে উদ্দিন।

জানা যায়, গ্যাস সংকটের কারণে ১৩ মাসের বেশি দিন উৎপাদন বন্ধ থাকে যমুনা সার কারখানার। গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে গ্যাস সংযোগ পেয়ে উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুর ৪ দিনের মাথায় বুধবার রাত ৭টার পর অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ফের উৎপাদন বন্ধ করে দেয় যমুনা সার কারখানা কর্তৃপক্ষ।

এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ.স.ম মোসলে উদ্দিন বলেন, অ্যামোনিয়া প্ল্যান্টর ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বুধবার রাতে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। অতি শীঘ্রই ত্রুটিপূর্ণ ভাল্পটি মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরবো বলে আশা করছি।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।