চীনে জন্মহার বাড়াতে বিবাহের বয়স কমানোর পরামর্শ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হলেও ক্রমহাসমান হারে কমছে চীনের জনসংখ্যা। এর জন্য দেশটির বিবাহের বয়য়কে দোষছেন দেশটির সচেতন নাগরিকরা। তবে এবার জন্মহার বাড়াতে চীনের বৈধ বিবাহের বয়স ১৮ বছর করার পরামর্শ দিয়েছেন দেশটির একজন জাতীয় রাজনৈতিক উপদেষ্টা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চীনের একটি রাষ্ট্রায়ত্ত সংবাদপত্রে এ খবর প্রকাশিত হয়েছে।

উপদেষ্টা জানিয়েছেন, চীনের ক্রমহ্রাসমান জনসংখ্যার বিপরীতে প্রজনন সম্ভাবনা বাড়াতে হবে। এর জন্য বিবাহের বয়স ১৮ বছরে নামিয়ে আনতে হবে।

চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি)-এর জাতীয় কমিটির সদস্য চেন সোংজি গ্লোবাল টাইমসকে বলেছেন, তিনি চীনে সন্তান জন্মদানে সব বিধিনিষেধ শিথিল করার এবং বিবাহ ও সন্তান জন্মদানে নাগরিকদের প্রণোদনা দেওয়ার একটি প্রস্তাব জমা দিবেন।

এ মন্তব্যগুলো চীনের বার্ষিক সংসদীয় বৈঠকের আগেই এসেছে, যেখানে চীনের কমে যাওয়া জনসংখ্যার ক্ষতিপূরণ দিতে নতুন ব্যবস্থা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

চীনে বর্তমানে বৈধ বিবাহের বয়স পুরুষদের জন্য ২২ বছর এবং মহিলাদের জন্য ২০ বছর, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। বেশিরভাগ উন্নত দেশে বৈধ বিবাহের বয়স ১৮ বছর।

চেন বলেন, ‘জন্মহার বাড়াতে এবং প্রজনন সম্ভাবনা উন্মুক্ত করতে চীনের আইনি বিবাহের বয়স ১৮ বছরে নামিয়ে আনা উচিত।’

তিনি আরও বলেন, ‘এটি আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।’

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।