চুয়াডাঙ্গায় বাস চাপায় নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে বাস চাপায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে চুয়াডাঙ্গা শহর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি দ্রুতগতির বাস নয়মাইল বাজারে একটি পাখিভ্যানকে চাপা দেয়।

নিহতরা হলেন, ভ্যানের যাত্রী আব্দুর রাজ্জাক (৭০) ও সরোয়ার হোসেন (৬৫)।

আব্দুর রাজ্জাকের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরগ্রামে এবং সরোয়ার হোসেনের বাড়ি মোহম্মাদ জুম্মা গ্রামে। তারা সরোজগঞ্জ বাজারে চাল ও সবজির ব্যবসা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন বলেন, বাস চাপায় নিহত দুইজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।