চুয়েটের সব পরীক্ষা স্থগিত

তিন দফা দাবি আদায়ে দেশব্যাপী চলমান প্রকৌশল অধিকার আন্দোলনে চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, দেশে উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের আবেদন বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে স্থগিত হওয়া পরীক্ষার গ্রহণের তারিখ ও সময়সূচি বিভাগীয় নিয়ম অনুযায়ী ঘোষণা করা হবে।

দাবিসমূহ হলো:

১. ৩৩ শতাংশ পদোন্নতি কোটা অযৌক্তিক।

২. টেকনিক্যাল গ্রেড উচ্চতর যোগ্য প্রার্থীর জন্য উন্মুক্তকরণ।

৩. বিএসসি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।