চৌদ্দগ্রামে জামায়াতের মহিলা সম্মেলন

খবরওয়ালা অনলাইন ডেস্ক: কুমিল্লা চৌদ্দগ্রামে মহিলাদের নিয়ে সম্মেলন করল জামায়াতে ইসলামী। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ. জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগ, মহান আল্লাহ কবুল করেছে দেশ ত্যাগ। বিগত ১৫ বছর শেখ হাসিনা একটি জুলুমবাজ সরকার হিসাবে দেশ পরিচালনা করে এসেছে। তার নেতা-কর্মীদের অত্যাচারে অনেক মায়ের বুক খালি হয়েছে। মা হারিয়েছে তার সন্তানকে, বোন হারিয়েছে তার ভাইকে, আর স্ত্রী হারিয়েছে তার স্বামীকে। আল্লাহর অশেষ রহমতে এই জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি।

ডা. তাহের আরও বলেন, ‘আমি যখন এই আসনের সংসদ সদস্য ছিলাম, তখন চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। চৌদ্দগ্রাম ছিল একটি শান্তির বাগান। ছিলো না কোনো অস্ত্রের ঝনঝনানি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চৌদ্দগ্রামে ত্রাশের রাজত্ব কায়েম করেছে।’

তিনি আরো বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে যেন জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করতে পারেন সে জন্য আপনারা আমাদের মা বোনদের কাছে গিয়ে জামায়াতে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন।’

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে মহিলা সমাবেশে আরো বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, রাজনৈনিক ও পার্শ্ব সংগঠন বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, জেলা জামায়াতের আমির এড. মু. শাহজাহান, মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চলের সেক্রেটারী শাহিনা আক্তার, অঞ্চল সহকারী ফেরদৌসি সুলতানা, শাহিন আক্তার প্রমুখ।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।