বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

খবরওয়ালা অনলাইন ডেস্ক: শরীয়তপুরের জাজিরায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিজেদের ফসল রক্ষার জন্য খেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন তারা। সেই ফাঁদেই প্রাণ হারালেন স্বামী-স্ত্রী দুজনেই। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে নাওডোবা ইউনিয়নের ইউনিয়নের পদ্মা সেতু দক্ষিণ থানার বালিয়া কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই দম্পতি হলেন, ইদ্রিস খাঁ (৬৫), তিনি বালিয়াকান্দি গ্রামের মৃত মঙ্গল খাঁর ছেলে ও শেফালী বেগম (৬০), তিনি বালিয়াকান্দী গ্রামের মৃত আক্কেল মোল্লার মেয়ে।

পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বন্যপ্রাণী সজারুর আক্রমণ থেকে ফসল রক্ষা করতে নিজেদের ভুট্টা খেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)। কিন্তু সেই ফাঁদের সংযোগ বিচ্ছিন্ন না করেই আজ শনিবার সকালে খেত পরিদর্শনে যান তারা।  প্রথমে ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

স্ত্রী শেফালী বেগম তাকে বাঁচাতে ছুটে যান, কিন্তু ছোঁয়া লাগতেই তিনিও বিদ্যুতের স্পর্শে পড়েন। ঘটনাস্থলেই মারা যান তারা। মুহূর্তের মধ্যেই দুজনের নিঃসাড় দেহ পড়ে থাকে ক্ষেতের মাটিতে। ঘটনার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।