চ্যাটজিপিটির দেয়া তথ্যে ডায়েট করতেন এক বৃদ্ধ, তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

নিউইয়র্কে ৬০ বছর বয়সী এক ব্যক্তি চ্যাটজিপিটির কাছ থেকে ডায়েট প্ল্যান নিয়েছিলেন, কিন্তু ভুল পরামর্শ মেনে চলার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ওই ব্যক্তির নাম বা পরিচয় জানা যায়নি। খবর দিয়েছে নিউইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি তার কোনো মেডিক্যাল ইতিহাস না জানিয়ে লবণ (সোডিয়াম ক্লোরাইড) বাদ দিয়ে ডায়েটে বিকল্প খুঁজছিলেন। চ্যাটজিপিটি তাকে লবণের পরিবর্তে সোডিয়াম ব্রোমাইড ব্যবহার করার পরামর্শ দেয়। সোডিয়াম ব্রোমাইড দেখতে লবণের মতো হলেও এটি এক সম্পূর্ণ ভিন্ন রাসায়নিক পদার্থ, যা মূলত শিল্প ও পরিষ্কারক কাজে ব্যবহৃত হয় এবং অতিরিক্ত সেবনে মারাত্মক স্নায়ু ও ত্বকের সমস্যা সৃষ্টি করতে পারে।

পুষ্টিবিদ্যায় পড়াশোনা করা ওই ব্যক্তি অনলাইনে সোডিয়াম ব্রোমাইড কিনে তিন মাস ধরে লবণের বদলে সেটি গ্রহণ করতে থাকেন। এ সময় তিনি নিজে পানি ফিল্টার করতেন ও খাদ্য নিয়ন্ত্রণে ছিলেন। ধীরে ধীরে তার শরীরে তীব্র পিপাসা, সমন্বয়হীনতা, সন্দেহপ্রবণতা, অদৃশ্য শব্দ ও ছবি দেখা সহ মানসিক উপসর্গ দেখা দেয়।

হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম ২৪ ঘণ্টায় তার মানসিক অবস্থা আরও খারাপ হয়। চিকিৎসকরা জানান, তার পূর্বে কোনো মানসিক বা শারীরিক অসুস্থতার ইতিহাস ছিল না। তাকে তরল, ইলেকট্রোলাইট ও অ্যান্টিসাইকোটিক ওষুধ দিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি মানসিক রোগীদের ওয়ার্ডে রাখা হয় কারণ তিনি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন। তিন সপ্তাহ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

চিকিৎসকেরা এই ঘটনার মাধ্যমে সতর্ক করেছেন, চ্যাটজিপিটির মতো এআই সিস্টেম ভুল বা বিপজ্জনক তথ্য দিতে পারে। ওপেনএআইও শর্তাবলীতে উল্লেখ করেছে, এর পরামর্শ সব সময় সঠিক নাও হতে পারে এবং কখনোই পেশাদার চিকিৎসা বা পরামর্শকের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।