ছাত্রদের নতুন দলে যোগ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই: আসিফ মাহমুদ

এখনও কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৬ এপ্রিল) উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পেজটির অ্যাডমিন প্যানেলের দেওয়া এই পোস্টে বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্বের পর রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেইনি, যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন বা ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি। ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই।’

গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এ দলের আহ্বায়ক করা হয়েছে নাহিদ ইসলামকে। তিনি এনসিপিতে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বর্তমান অন্তর্বর্তী সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টার দায়িত্বে আছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নতুন দল আত্মপ্রকাশের পর সকলের ধারণা ছিল তারাও একই সাথে দলটি পরিচালনা করবেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।