খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ই নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের উপর যৌন হয়রানির অভিযোগে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ায় নিজের বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে। বর্তমানে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, “ড. এরশাদ হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। যেহেতু তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করেন না, তাই এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি প্রয়োজন হয়নি। তবে আমরা বিষয়টি সম্পর্কে অবগত।”
এর আগে, রসায়ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ড. এরশাদ হালিমের বিকৃত যৌনাচারের শিকার শিক্ষার্থীদের পক্ষে এক সংবাদ সম্মেলন করেন এবং অভিযোগ তোলেন।
অধিকন্তু, রসায়ন বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন ফেসবুকে ড. এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগ তুলে একটি পোস্ট করেন, যেখানে পরিচয় গোপন করে দুইজন অভিযুক্তের বক্তব্য দেওয়া হয়।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য