ছাত্রীকে ধর্ষণের হুমকিদাতা আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় অর্ডার অনুযায়ী প্রক্টরের এখতিয়ারভুক্ত এটিই সর্বোচ্চ শাস্তি।

আলী হুসেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার শ্রেণি রোল ৫৪ ও রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতেও প্রেরণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।