ছাত্র রাজনীতি নিয়ে বায়তুল মোকাররম খতিবের বিস্ফোরক মন্তব্য

দেশের ছাত্র রাজনীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেক। তাঁর মতে, ছাত্রদের রাজনীতিতে জড়ানো বা ব্যবহার করা অন্যায় ও তাদের ওপর জুলুম।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি একটা কথা শুধু বলি—যেটা আমার মুখ থেকে শুনলে আপনাদের কাছে তাজ্জব লাগতে পারে। সেটা হলো, ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয়—এটা ছাত্রদের ওপরে জুলুম। কলেজ-ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয় না? প্রত্যেক দলের ছাত্র সংগঠন আছে। কেন সেটা? জুলুম। এটা জুলুম।’

আবদুল মালেক বলেন, এমনকি ইসলামি দলগুলোর মধ্যেও ছাত্রদের, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তিনি মন্তব্য করেন, ‘যত রাজনৈতিক দল আছে—জেনারেলগুলো—তারা ছাত্রদেরকে, কলেজ-ভার্সিটির-স্কুলের ছাত্রদেরকে যে ব্যবহার করছে, এটা তাদের ওপর জুলুম।’

জ্ঞান-বিজ্ঞানকে ‘অনৈসলামিক’ পদ্ধতিতে শেখানোকেও ‘বিশাল জুলুম’ হিসেবে আখ্যা দেন তিনি। বলেন, ‘জাগতিক জ্ঞান-বিজ্ঞানকে নাস্তিকতা এবং অনৈসলামিক পদ্ধতিতে মুসলিম দেশে পড়ানো—সেটা বিশাল জুলুম। কঠিন জুলুম। ওই জুলুম থেকে ছাত্রদেরকে রক্ষা করতে হবে।’

ছাত্রদের দলীয় রাজনীতিতে জড়ানোর পথ বন্ধ করা জরুরি বলেও মন্তব্য করেন জাতীয় মসজিদের খতিব।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।