ছুটির দিনেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

ছুটির দিন শুক্রবারও বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সরকারি চাকরি অধ্যাদেশকে কর্মচারী বিরোধী ও কালো আইন উল্লেখ করে সদ্য জারিকৃত এই আইন বাতিলের দাবি এ বিক্ষোভ করেন তারা।

আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশ থেকে তারা ১৫ শতাংশ সুবিধা ভাতা প্রত্যাহারের দাবি করছেন।

সরকারি কর্মচারীরা বলছেন, এই ভাতা কার্যকর হওয়ার ফলে তাদের বর্তমান ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে, যা তাদের জন্য একটি ক্ষতির কারণ হবে। তারা এই সুবিধা বহাল রাখার পাশাপাশি, নতুন করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানেরও দাবি করছেন।
একই সঙ্গে নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবি জানান আন্দোলনকারীরা। আগামী রবিবার থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

খবরওয়ালা/ এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।