অফিসে দেরিতে আসার খেসারত: ১০০ কর্মকর্তা-কর্মচারী পেলো শোকজ

ঠিক সময়ে অফিসে উপস্থিত না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পৌর প্রশাসক।

বুধবার (১৮ জুন) সকালে পৌর প্রশাসক অফিসে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কাউকে না পেয়ে এই নোটিশ জারি করেন। তবে বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যার পর জনসমক্ষে আসে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তা এবং আরও ছয়জন কর্মকর্তাসহ মোট আটজন কর্মকর্তা রয়েছেন। পাশাপাশি, কর্মরত আছেন প্রায় ৭০ জন স্থায়ী কর্মচারী। এছাড়াও বিভিন্ন পদে চুক্তিভিত্তিক কয়েকজন কর্মরত আছেন। সব মিলিয়ে ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার কয়েকজন বাসিন্দা জানান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা প্রায়ই অফিসে দেরিতে আসেন। এ বিষয়ে পূর্বে বিভিন্ন মাধ্যমে পৌর প্রশাসককে জানানো হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক ও জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস বলেন, “গত বুধবার সকাল ৯টার দিকে পৌরসভায় যাই। ৯টা ১৬ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করে কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ করি। ততক্ষণ পর্যন্ত কেউ অফিসে আসেননি। বিলম্বে উপস্থিত হওয়ার কারণে পৌরসভার ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।”

খবরওয়ালা/ এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।